"আযান"

 "আযান"

(সালাতের জন্য আহ্বান)

‘আযান’ অর্থ ঘোষণা ধ্বনি । শরিয়ত  নির্ধারিত আরবী বাক্য সমূহের মাধ্যমে নির্ধারিত সময়ে উচ্চকণ্ঠে নামাজের জন্য আহ্বান করাকে ‘আযান’ বলা হয়। 

বিলাল ইবনে রাবাহ ইসলামের ইতিহাসে প্রথম আযান দেন। মুহাম্মদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর নির্দেশে তিনিই প্রথম মদিনার মসজিদে নববীতে আযান প্রদান করেন। 

আযানের সময়ঃ

বিভিন্ন সময়ে প্রতি দিনে-রাতে পাঁচবার আযান দেওয়া হয়।আযানের সময় নিচে দেওয়া হল: 

  • ১। ফজর:সবহে সাদিক উদিত হলে। সূর্য পূর্ব আকাশে উদিত হওয়ার আগ মুহূর্তে । 
  • ২। যোহর: সূর্য পশ্চিম আকাশে একটু ঢলে গেলে ।
  •  ৩। আছর:সূর্যের প্রখরতা থাকতে । 
  • ৪। মাগরিব:সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে । 
  • ৫। এশা: সূর্য অস্ত যাওয়ার পর রাতেরএক তৃতীয়াংশে । 

জুম'আর খুতবার পূর্বে সপ্তাহে একদিন শুক্রবার একটি অতিরিক্ত আজান হয়। 






Comments

Popular posts from this blog

My Art Name#2⚡Pdf

আযান ও একামত