Posts

Showing posts from July, 2021

বিদেশফেরতদের যেসব হোটেলে থাকতে হবে

Image
  দিন দিন করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। তাইতো করোনা সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যসহ ইউরোপ থেকে আগত সব যাত্রীকে সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বা হোটেলে নিজ খরচে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকতে হবে। মঙ্গলবার (৩০ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বুধবার (৩১ মার্চ) থেকে এ নির্দেশনা কার্যকর হবে। বিদেশফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন ব্যবস্থাপনার জন্য ১৭টি হোটেলকে সরকার অনুমোদন দিয়েছে। ওইসব হোটেলে নিজ খরচে কোয়ারেন্টিনে থাকতে হবে যাত্রীদের। হোটেলগুলো হচ্ছে বারিধারার এসকট দ্য রেসিডেন্ট লিমিটেড ঢাকা, গুলশান-২ এর দি ওয়েস্টিন ঢাকা, বারিধারার এসকট প্যালেস লিমিটেড, বনানীর প্লাটিনাম হোটেলস বাই শেলটেক, উত্তরার হানসা, গুলশান-২ এর লংবিচ সুইটস ঢাকা, হোটেল লেক ক্যাসেল, উত্তরার বেস্ট ওয়েস্টার্ন প্লাস ম্যাপেল লিফ, গুলশান-২ এর হোটেল বেঙ্গল ব্লুবেরি, বারিধারার ডেইজ হোটেল ঢাকা, উত্তরার মনসুন ইন, বনানীর হোটেল আফতাব আওয়ার্স রেসিডেন্টস, বনানীর গোল্ডেন টিউলিপ, গুলশান-২ এর হোটেল ট্রপিক্যাল ডেইজি, বনানীর হোটেল সুইট ড্রিম, কাওরান বাজারের হোটেল লা ভিঞ্চি, বনানীর আ...

ফকির লালন শাহের মাজার

Image
  ফকির লালন শাহের মাজার কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত। ফকির লালন শাহের শিষ্য এবং দেশ বিদেশের অসংখ্য বাউলকুল এই আখড়াতেই বিশেষ তিথিতে সমবেত হয়ে উৎসবে মেতে উঠে। প্রতিবছর দুইবার লালন মেলা অনুষ্ঠিত হয়। মার্চ মাসের ১-৩ তারিখ ও অক্টোবর মাসের ১৬ তারিখ (বাংলা ১লা কার্তিক) লালন আখড়ায় বিশাল লালন মেলা হয়। লালন মেলায় রাতভর চলে বাউল গানের উৎসব। এই উপলক্ষে লালন মাজারকে সাজানো হয় নানা সাজে। প্রধান ফটক আর মূল মাজারে সাদা, লাল, নীল আলোকসজ্জা, বিশাল তোরণ নির্মাণ ও মাজারের বাইরে কালী নদীর ভরাটকৃত জায়গায় স্থাপিত লালন মঞ্চের সামনে বিশাল ছামিয়ানা টাঙানো হয়। আলোচনা মঞ্চের চারপাশ লালন মাজারের প্রধান রাস্তাজুড়ে বসে গ্রামীণমেলা। মেলায় নানা রকম গৃহসামগ্রী, কাঠের তৈরি সাংসারিক নানা জিনিসপত্র, গরম জিলাপি, পাঁপড় ভাজা, লালনের গানের সিডি, গেঞ্জি, শন পাঁপড়ি, আখের শরবত, হোটেল, খই-বাতাসাসহ হরেক রকম পসরা বসে। যাওয়ার উপায় ঢাকা থেকে যেতে চাইলে বাস বা ট্রেনে দু’ভাবেই যাওয়া যায়। বাসে গেলে কল্যানপুর বাস স্ট্যান্ড থেকে নিউ এসবি সুপার ডিলাস্ক, শ্যামলী, হানিফ বাসে কুষ্টিয়ার মজমপুর গেট এ নেমে যেতে হবে। সেখ...

লালন মেলার যাবতীয় তথ্য

Image
ইভেন্টের তারিখঃ বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১ 🌏লালনের মাজার, কুষ্টিয়া,,, লালন মেলা (Lalon Mela) বছরে দুইবার অনুষ্ঠিত হয়ে থাকে। একটা দোল পূর্ণিমায় অন্যটা লালনের মৃত্যুবার্ষিকীতে। দোল পূর্ণিমার হিসেবে ২০২১ সালের মার্চের ২৫-২৬ তারিখ ... পর্যন্ত লালন মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া অক্টোবর এর ১৬ তারিখ, বাংলা ১লা কার্তিক, লালন সাইজি এর মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে কুষ্টিয়ার লালন আখড়ায় ৩ দিন ব্যাপী বিশাল মেলা হয় যা লালন মেলা নামে পরিচিত। রাত ভর চলে লালন গানের আসর। বছরের এই ৩ টা দিন লালন আখড়া থাকে জমজমাট। লালন মেলা উপলক্ষে আখড়াবাড়ীর লালন মাজারকে সাজানো হয় নানা সাজে। প্রধান ফটক আর মূল মাজারে সাদা, লাল, নীল আলোকসজ্জা, বিশাল তোরণ নির্মাণ ও মাজারের বাইরে কালী নদীর ভরাটকৃত জায়গায় স্থাপিত লালন মঞ্চের সামনে বিশাল ছামিয়ানা টাঙানো হয়। আলোচনা মঞ্চের চারপাশ লালন মাজারের প্রধান রাস্তাজুড়ে বসে গ্রামীণমেলা। মেলায় নানা রকম গৃহসামগ্রী, কাঠের তৈরি সাংসারিক নানা জিনিসপত্র, গরম জিলাপি, পাঁপড় ভাজা, লালনের গানের সিডি, গেঞ্জি, শন পাঁপড়ি, আখের শরবত, খই-বাতাসা সহ হরেক রকম পসরা বসে।