প্রবাসী আয়: বাংলাদেশে পাঠানো রেমিট্যান্সের নিরাপত্তার জন্য যে পাঁচটি কাজ করতে পারেন বিদেশে কর্মরত শ্রমিকরা
প্রবাসী আয়: বাংলাদেশে পাঠানো রেমিট্যান্সের নিরাপত্তার জন্য যে পাঁচটি কাজ করতে পারেন বিদেশে কর্মরত শ্রমিকরা • সায়েদুল ইসলাম • বিবিসি বাংলা, ঢাকা ১৯ জানুয়ারি ২০২১ ছবির উৎস,GETTY IMAGES ছবির ক্যাপশান, বাংলাদেশে থেকে সবচেয়ে বেশি কর্মী যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোয় সতেরো বছর পর সৌদি আরব থেকে পাকাপাকিভাবে বাংলাদেশে ফিরে মোহাম্মদ নাসিরউদ্দিন দেখতে পান, স্বজনদের কাছে এতো বছর ধরে তিনি যে টাকাপয়সা পাঠিয়েছিলেন, তা বেহাত হয়ে গেছে। দেশে ফিরে গ্রামের বাড়িতে যাওয়ার মতো টাকাপয়সাও তখন তার হাতে নেই। অবশেষে তাকে ঠাই নিতে হয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সেফ হোমে। তার পরিস্থিতির একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমেও। প্রবাসী বাংলাদেশীদের জীবনে এমন ঘটনা একেবারে বিরল কিছু নয়। বাংলাদেশে বিদেশ থেকে আসা অর্থের বড় অংশটি আসে রেমিট্যান্স খাতে, অর্থাৎ প্রবাসী আয়ের মাধ্যমে - যারআবার একটি বড় পরিমান পাঠান বিদেশে কাজ করা অদক্ষ কর্মীরা। পুরো বছরে প্রবাসীরা ২ হাজার ১৭৪ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ কমবেশি ১ লাখ ৮৪ হাজার ৫০০ কোটি টাকা। কিন্তু যে প্রবাসীরা কঠোর ...